ঢাকাThursday , 27 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ে সুহানাকে শাহরুখের উপদেশ

Link Copied!

বিনোদন ডেস্ক : তারকাদের মতো তাদের সন্তানদের প্রতি সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। অনেক সময় মিডিয়ার আগ্রহের কেন্দ্রে থাকেন তারকা সন্তানরা। আর তিনি যদি হন শাহরুখ খানের মতো বলিউড কিংয়ের সন্তান তাহলে তো কথা নেই।
কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারকারা মিডিয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারলেও তাদের সন্তানরা এ নিয়ে মাঝে মধ্যে পড়েন বিপদে। এমনি এক ঘটনা ঘটেছে শাহরুখের মেয়ে সুহানা খানের সঙ্গে।
সালমানের টিউবলাইট সিনেমার বিশেষ প্রদর্শীতে গিয়েছিলেন সুহানা। শাহরুখ তাকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সুহানা একাই যাবেন বলে জেদ করেন। সিনেমা শেষ করে যখন ফিরবেন তখন হঠাৎ করেই তাকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। ঘটনার আকস্মিকতায় বেশ ঘাবড়ে যান তিনি। শাহরুখকে ফোন করেন এবং তাকে উদ্ধার করতে বলেন। পরে এই অভিনেতা গিয়ে মেয়েকে সেখান থেকে নিয়ে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শাহরুখ।
পরবর্তীতে মেয়েকে উপদেশ দিয়ে শাহরুখ বলেন, “যদি কোনো ফটোগ্রাফার আসে, তাদের ছবি তুলতে দিবে এবং জিজ্ঞেস করবে, ‘আমি কি এখন যেতে পারি?’ তারা তোমার কথা শুনবে কারণ তারা আমাকে ২৫ বছর ধরে চেনে।”