ঢাকাThursday , 27 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চোর সন্দেহে ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর উপজেলার বামুনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামের মৃত আকুব্বরের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ফারুক হোসেন বামুনদিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতো। ভোরে একই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে পিটুনি দেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।