ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গোডাউন ও সেখানে রাখা মালামাল পুড়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আউচপাড়া এলাকায় মো. মকবুল হোসেনের তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোর্শেদুল ইসলাম জানান, তুলা তৈরির মেশিন থেকে আগুনে সূত্রপাত হয়। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।