
তুলাচাষিদের সাথে মতবিনিময় করছেন কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান মো. মাহবুবুল হক পাটোয়ারী, তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামান, প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা, উপপরিচালক জাফর আলীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : যশোর জোনে সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১)’র আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও সরেজমিন পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান মো. মাহবুবুল হক পাটোয়ারী। পরিদর্শনকালে তার সাথে ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামান, প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজাসহ সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা।
পরিদর্শনকালে তারা কুষ্টিয়ার বামুন্দি ও ধানখোলা, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর, ঝিনাইদহের মহেষপুর, যশোরের চৌগাছায় তুলাচাষিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা চাষিদের সাথে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। চাষিদের সমস্যা, চাওয়া-পাওয়া, প্রকল্পের কর্মকান্ডে তারা উপকৃত হচ্ছেন কিনা, অধিক ফলন পেতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সফরকালে তারা মেহেরপুর সদরে তুলা উন্নয়ন বোর্ডের জিনিং সেন্টার এবং যশোরের চৌগাছার জগদীশপুরস্থ তুলা খামার সরেজমিন পরিদর্শন করেন।

