ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ আগস্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ আগস্ট ধার্য করেছেন আদালত। রোববার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল। এদিন মেয়র সাক্কু অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি।
শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক সেলিমা বেগম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৩ আগস্ট ঠিক করেছেন। এর আগে গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা। এরপর আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু।
প্রসঙ্গত, ২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকার রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক শাহীন আরা মমতাজ।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি একই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এ আসামির বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।
মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনও এমামলায় আসামি ছিলেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে অব্যাহাতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী ১৮ এপ্রিল আফরোজা জেসমিনকে অব্যাহতি দেন আদালত।