ঢাকাSaturday , 22 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সোনামুখী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোরে সোনামুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মৃনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের একটি বাস সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। শনিবার ভোরে সোনামুখী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত ও ১০ জন আহত হন। কাজিপুর থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।