ঢাকাFriday , 21 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় নির্বাচনে আ.লীগের ৮ প্রার্থীর নাম প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে দেশের কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে স্থানীয় এ নির্বাচনে আট প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন) মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
ইউপি ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নূরুল ইসলাম, রায়পুর ইউনিয়নে মো. রেজাউল করিম নান্নু ও রামনাথপুর ইউনিয়নে মো. ছাদেকুল ইসলাম; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নে কবির আহম্মদ খাঁন; কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে মো. আবদুল মালেক।
এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মো. দিদারুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান পদে বানাজা বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে।