বিনোদন ডেস্ক : মাত্র ২১ দিনের চেষ্টায় মা হয়েছেন এক সময়ের পর্নস্টার সানি লিওন। সানি-ড্যানিয়েল দম্পতির মেয়ের নাম নিশা কউর ওয়েবর, বয়স ২১ মাস৷ ভারতের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছেন সানি৷ প্রথম দেখাতেই ভালো লাগে তার। নিশাকে নিয়ে এ মুহূর্তে সানি-ড্যানিয়েলের সংসার আলোয় আলোকিত হয়ে উঠেছে৷ সানি জানান, মা হতে গেলে সাধারণত ৯ মাস সময় লাগে, তবে তার ক্ষেত্রে মাত্র তিন সপ্তাহ সময় লেগেছে৷
দেশটির কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, অভিনেত্রী অনেকদিন ধরে সন্তান দত্তক নিতে চাইছিলেন৷ তাই এ পদক্ষেপ৷ ২১ দিন চেষ্টা করে পেয়েছেন নিশাকে। তবে তিনি এও মনে করেন, নিশাকে তাদের কাছে পাঠিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা৷ এখন নিশাকে নিয়েই ব্যস্ত এ দম্পতি৷ তবে নিশার নাম নিয়ে খুব একটা খুশি নন তারা৷ সানির মেয়ে বলে কথা! তাই নামও যে বদলাবেন সেটা বলা যায়। তবে কী সেই নাম তা এখনও জানা যায়নি৷
তবে সবকিছুতে ড্যানিয়েল কিন্তু বেশ খুশি৷ কয়েক সপ্তাহেই যেন বদলে গেছে তাদের জীবন৷ নিশাকে নিয়ে ভালো কাটুক তাদের জীবন, শুভেচ্ছা রইল৷

