বিনোদন প্রতিবেদক : বাবা মীর আবদুল্লাহকে হারিয়েছেন ১৬ জুলাই। চারদিন হয়ে গেলেও পিতৃ বিয়োগের কষ্ট ভুলতে পারছেন না শবনম ফারিয়া। কষ্ট থেকে বাবার প্রতি এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে সন্তানদের বেশি আদর না করে বড় করার কথা বলেন ফারিয়া। স্ট্যাটাসের ভাষা বলে দেয়— বাবার অতি আদরের মেয়ে ছিলেন তিনি।
শবনম ফারিয়া লিখেন, ‘প্রিয় বাবারা, আপনাদের ছেলেমেয়েদের এতো আদর করবেন না। আপনারা যখন চলে যান, তাদের অনেক কষ্ট হয়। এই রকম আদর করে পরে এ রকম অমানবিক কষ্ট দেয়ার কোন মানে হয় না। তার চেয়ে লাত্থি-উস্টার উপর রাখবেন, চলে গেলেও তেমন কষ্ট পাবে না।’
ফারিয়ার পোস্টের নিচে মো. নাসির উদ্দিন লেখেন, ‘বাবা-মা হারানোর চেয়ে নির্মম নিষ্ঠুর পরিস্থিতি আর নেই পৃথিবীতে। সান্ত্বনা দেয়া শুধুই ফর্মালিটি ছাড়া কিছুই না। আল্লাহ তোমাকে শক্তি দিক এটা কাটিয়ে ওঠার। আল্লাহ তোমার পরিবারের উপর রহমতের ছায়া দান করুন, আমীন।’ সান্ত্বনা দিয়ে সাদিয়া বিনতে আজহার লেখেন, ‘আপু, বাবারা কখনোই দূরে চলে যায় না। সন্তানের উপর ছায়ার মতোই থাকে সারাটি জীবন।’

