বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশক কেটে গিয়েছে তার। কিন্তু এখনও সেই ‘ছাইয়া ছাইয়া’ ইমেজ বজায় রেখেছেন মালাইকা অরোরা। ‘দিল সে’ ছবির ওই একটা গানে মালাইকার পারফরম্যান্স নিয়ে এখনও আলোচনা হয় সিনে মহলে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কখনও কোনও ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে, কখনও বা নাচের মঞ্চে ঝড় তুলেছেন তিনি।
কখনও বা আলোচনায় উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। আপাতত নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন তিনি। আর সেখান থেকেই ছবি শেয়ার করেছেন মালাইকার বন্ধু প্রেসি নাথান। যা আপাতত সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। সাদা-কমলা ফ্লোরাল পোশাকে মালাইকা তৈরি করেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। কিন্তু তার এই ফিটনেসের রহস্য কী?
সংবাদমাধ্যমে তিনি জানান, ফিট থাকাটা তার নেশা। নিয়মিত যোগাভ্যাস করেন। এর মাধ্যমেই ভিতর থেকেও অনেক শান্ত থাকেন তিনি। বিভিন্ন ফর্মে এক্সারসাইজ করতে ভালবাসলেও যোগাভ্যাস তার সবচেয়ে প্রিয়। গত কয়েক বছর ধরে এটা প্রায় রুটিনে পরিণত করে ফেলেছেন মালাইকা। ইন্ডাস্ট্রির অনেকের কাছেই নাকি তিনি ফিট থাকার অনুপ্রেরণা।

