ঢাকাThursday , 20 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকুনগুনিয়া : ফোন দিলেই ডিএসসিসির ডাক্তার পৌঁছে যাবেন বাড়িতে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ফোন করলেই বিশেষজ্ঞ ঢাকার বাড়ি পৌঁছে যাবেন। পাশাপাশি পাওয়া যাবে ফ্রি ওষুধও। এজন্য একটি কল সেন্টার চালু করেছে সংস্থাটি। বৃহস্পতিবার নগর ভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মেয়রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই ডিএসসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেওয়া হবে। সেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করতে হবে। ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে ডিএসসিসির সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘শিগগিরই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এ জন্য আমরা  অনেক উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোয় বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেক্ট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা।’
বৃহস্পতিবার থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অধীনে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি-বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেবে বলেও জানানো হয় ড্সিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে।