ঢাকাThursday , 20 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘর ভাঙলো তাহসান-মিথিলার

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে ঘর ভাঙছে তাহসান-মিথিলার। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এ নিয়ে এতোদিন শুধুই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হচ্ছে। তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না কয়েক মাস ধরে।
জানা গেছে, খুব শিগগিরই তাদের ডিভোর্স এর আনুষ্ঠানিকতা হবে। ক্যারিয়ারের কথা চিন্তা করেই এতদিন চুপ ছিলেন তারা। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান। মিথিলার কাছেই থাকে আইরা তাহরিম খান। তাহসান-মিথিলা দুজনেই জানান, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হয়ে উঠেন মেধাবী ছাত্র তাহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয়। এরপর তাহসানের মনের ঘরে বাঁধা পড়েন মিথিলা। ২০০৬ সালের ৩ আগস্ট এক সুতোয় বাঁধা পড়েন তাহসান-মিথিলার জীবন।