ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত নিয়ে আলোচনা করতে আজও ভারতে গেলেন বিজিবি প্রতিনিধিরা

Link Copied!

ভারতে প্রতিনিধি দল

হিলি প্রতিনিধি : ভারতে প্রতিনিধি দলদ্বিতীয় দিনের মতো আজ বুধবার (১৯ জুলাই) ভারতে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দিনাজপুরের ফুলবাড়ি-২৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেখানে পরিদর্শন করতে গেছে প্রতিনিধি দল।
বুধবার সকাল সাড়ে ১০টান দিকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যায় বিজিজির প্রতিনিধি দলটি।
ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম ও বিজিবি দিনাজপুর সেক্টরের জিটু মেজর রবির নেতৃত্বে বিজিবির ১১ সদস্যের প্রতিনিধি দলটি সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে ভারতের রায়গঞ্জ-২৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বি.এস নেগি ও পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আলকেশ সিনহা তাদের শুভেচ্ছা জানান।
বিজিবি জানান, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকা ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) ও বিজিবি যৌথভাবে পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও সীমান্তের অন্যান্য বিষয়গুলো নিয়ে দুবাহিনীর অধিনায়ক পর্যায়ে আলোচনা হওয়ার কথা। রয়েছে। পরিদর্শন শেষে বুধবার বিকালে বিজিবির প্রতিনিধি দলের দেশে ফেরার কথা।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার একথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ভারতে গিয়েছিলে। বৈঠক শেষে বিকাল ৪টার দিকে প্রতিনিধি দলটি দেশে ফিরে আসেন।