ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্রোতের তীব্রতার কারণে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে ৯টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি’র মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন বলেন, ‘পদ্মা নদীতে স্রোতের কারণে এই নৌরুটে চলাচলকারী ফেরিগুলো দ্বিগুণেরও বেশি সময় নিয়ে পারাপার হচ্ছে। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’
এদিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ডাম্ব ফেরিগুলোকে ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। এছাড়া পণ্যবাহী ট্রাক পারাপার না হওয়ায় ঘাট এলাকায় ট্রাকের মধ্যে পঁচে নষ্ট হচ্ছে কাঁচামাল। এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।