ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে শিহান আহমেদ (২৭) ও ওহিদ মতিন রিয়াদ (২৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার গাল্লির বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহান উপজেলার নুরপুর গ্রামের জুম্মা টিলার আব্দুল লতিফ মাস্টারের ছেলে ও তার খালাতো ভাই রিয়াদ নগরীর দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিহান তার খালাত ভাই রিয়াদসহ কয়েকজন মিলে বাড়ির পাশে গাল্লির বিলে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে বের হন। নৌকা নিয়ে বিলের মাঝখানে যাওয়ার পর হঠাৎ করেই নৌকাটি উল্টে যায়। এসময় নিহত শিহাব ও রিয়াদের বড় ভাই সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় রিয়াদ ও শিহান পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে পাঁচ জন ছিলেন, তাদের মধ্যে তিন জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।