
জাতীয় বৃক্ষমেলায় সরকারি ও আধাসরকারি স্টল ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিএডিসি’র পক্ষে সংস্থার যুগ্মপরিচালক (উদ্যান) ড. মো. মাহবুবে আলমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক : এ বছর জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্যে সরকারি ও আধাসরকারি স্টল ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। গত ১৬ জুলাই রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তরের হৈমন্তী অডিটোরিয়ামে জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নিকট হতে বিএডিসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংস্থার যুগ্মপরিচালক (উদ্যান), কাশিমপুর, গাজীপুর ড. মো. মাহবুবে আলম।

