ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিল নার্সারি স্থাপনের ফলে সাড়ে ৫ হাজার মে. টন অতিরিক্ত মাছ উৎপাদনের সম্ভাবনা

Link Copied!

ফাইল ফটো

হাসান রেজা : দেশের মুক্ত জলাশয়ে ক্রমহ্রাসমান মাছের প্রাচুর্য সমৃদ্ধকরণ এবং বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে সারাদেশের বিভিন্ন উপজেলায় প্রায় ১ হাজার জলায়তনে বিল নার্সারি স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন জলাশয়ে এই কার্যক্রম বাস্তবায়নের ফলে বাড়তি প্রায় সাড়ে ৫ হাজার মে. টন মাছ উৎপাদনের আশা করা হচ্ছে। মৎস্য অধিদপ্তরের উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলায় ৯শ’ ৯৩টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে যার জন্য ৯ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিটি বিল নার্সারি স্থাপনের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। সাধারণত একটি বড় বিল বা প্লাবনভূমির নার্সারি করার উপযোগী ১ হেক্টর জলায়তন বিল নার্সারির জন্য বেছে নেয়া হয়। সেই হিসাবে সারাদেশে প্রায় ১ হাজার হেক্টর জলাশয়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে। বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়নের ফলে বাড়তি প্রায় সাড়ে ৫ হাজার মে. টন মাছ উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা বিভাগে ২শ’ ২৯টি বিল নার্সারি, চট্টগ্রামে ১ শ’ ৩১টি, রাজশাহীতে ১ শ’ ৯টি, রংপুরে ৮৯টি, খুলনায় ১শ’ ১৫টি, বরিশালে ৭৩টি, সিলেটে ১শ’ ৩৫টি এবং ময়মনসিংহ বিভাগে ১শ’ ১২টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠ পর্যায়ে বিল নার্সারি স্থাপনের কার্যক্রম প্রকল্প অফিসসহ অধিদপ্তরের শীর্ষ পর্যায় হতে মনিটরিং করা হচ্ছে। সেই সাথে জেলা এবং উপজেলা মৎস্য অফিসকে তত্ত্বাবধানের সার্বিক দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, স্থানীয় সুফলভোগীরাও কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সফল বাস্তবায়নে সাহায্য করছেন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান দৈনিক পাঞ্জেরীকে বলেন, পরিবেশ দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ, প্রাকৃতিক উৎস থেকে পোনা সংগ্রহ, বিদেশি প্রজাতির মাছ অন্তর্ভুক্তি, কৃষি জমিতে নির্বিচারে কীটনাশকের ব্যবহার ইত্যাদি কারণে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছিল। এ জন্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জলায়তনে বিগত ৩ বছর ধরে বিল নার্সারি স্থাপিত হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের ফলে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ও মজুদ কাক্সিক্ষত হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি।