নিজস্ব প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে ‘নীলনকশা’ হিসেবে দেখছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার উদ্দেশ্যে রোডম্যাপের ছক আঁকা হয়েছে বলেও দাবি দলটির।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক সংবাদ সম্মেলন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি।
সেক্ষেত্রে ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

