ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় তরুণীর লাশ উদ্ধার

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা বাওইকোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের বাওইকোলা গ্রামে চাটমোহর-পাবনা সড়কের পাশে এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, তরুণীর নাম পরিচয় জানা যায়নি। বয়স ২০-২২ বছর হবে। পরনে রয়েছে থ্রি-পিস। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।