ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ১৫ দিন পর মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর মাদ্রাসাছাত্রী ফারজানার (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টায় ছবিপুর ইউনিয়নের ছৈলারচর এলাকার পাটক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ফারজানা ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের শহীদ কাজির মেয়ে ও পূর্ব চরপাড়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছিল।
মূলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মেয়েটি ১৫ দিন আগে নিখোঁজ হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।