ঢাকাTuesday , 2 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের পদবঞ্চিতদের অস্বীকার ফখরুলের

Link Copied!

fakhrul
নিজস্ব প্রতিবেদক :

নতুন কমিটির পদবঞ্চিত ছাত্রদল নেতাদের অনেকটা অস্বীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ছাত্রদলের কোনো অংশ নেই। যে কার্যকরী কমিটি রয়েছে সেটাই ছাত্রদল।’

কমিটি গঠনের পর জাতীয়তাবাদী ছাত্রদলের বিবদমান পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে রয়েছে বিএনপির হাইকমান্ড।

নতুন কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।

সোমবারও তারা বিক্ষোভ সমাবেশ করেছে। পরে সংবাদ সম্মেলন করে তাদের লাগাতার কর্মসূচির কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নয়াপল্টনে ছাত্রদলের কমিটির নেতা ও তাদের অনুসারীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।