ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দু’ শিশুকে গাছে বেঁধে নির্যাতন

Link Copied!

খুলনা প্রতিনিধি : হাঁস চুরির অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার পল্লীতে দু’টি শিশুকে গাছে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার শাহিনুর রহমান জুম্মন সরদার ও হাসান নামে এ দু’ শিশুকে কয়েক ঘণ্টা গাছে বেঁধে রেখে নির্যাতনের করা হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ পেলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
অভিযোগে জানা গেছে, মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জুম্মন সরদার, মঠবাটী মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র হাসান এবং তাদের সহপাঠী জাহিদুল শুক্রবার দুপুরের দিকে স্থানীয় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ভিতর থেকে একটি হাঁস মেরে ও আরও ৩টি হাঁস ধরে বিক্রি করতে নিয়ে যায়।
এ ঘটনায় হাঁসের মালিক স্থানীয় ব্যবসায়ী ছবেদ আলীর ছেলে শাহিনুর রহমান দু’জনকে ধরে এনে তার বসত বাড়ির আম গাছের সাথে বেঁধে মারপিট করেন বলে অভিযোগ করেন জুম্মনের মা পারভীন বেগম। কয়েক ঘণ্টা বেঁধে রাখার পর সন্ধ্যায় স্থানীয় লোকজন তার বাড়িতে জড়ো হলে দুজনকেই তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহিনুর রহমান বলেন, ‘আমি রাগের বশে দু’জনকে কিছু সময়ের জন্য গাছের সাথে বেঁধে রাখি। পরে আমি ভুল বুঝতে পেরে তাদের ছেড়ে দেই’।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিপ্লব শনিবার দুপুরে জানান, এ ধরণের কোন অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি। আসলে ব্যবস্থা নেওয়া হবে।