ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ফের সোনাসহ যাত্রী আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে আবারো বিশেষভাবে লুকায়িত ২.৭৫ কেজি সোনার বারসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটককৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো সোনা উদ্ধার করল সংস্থাটি।
শনিবার সকালে বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতগামী যাত্রী রোকসানার কাছ থেকে ওই সোনা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, শনিবার সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে নারী কর্মকর্তা দ্বারা পাচারকারীর শরীর তল্লাশি কর এই সোনা উদ্ধার করা হয়। যাত্রীর নাম বেগম রোকসানা। বয়স ৩০ বছর। সোনার বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরে লুকিয়ে রেখেছিলেন।
সোনার বারগুলো সর্বোচ্চ ১ কেজি থেকে বিভিন্ন ওজনের। তার নিকট থেকে মোট ১১টি বার পাওয়া যায়। যার মোট ওজন ২.৭৫ কেজি। যাত্রীকে আটক করে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার পাঁচটি সোনার বার ও ১২ জুলাই সাতটি সোনার বারসহ ভারতগামী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দারা।