ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গুমের তালিকার অনেকেই স্বেচ্ছায় নিখোঁজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গুমের যে তালিকা প্রকাশ করেছে তাদের অনেকেই স্বেচ্ছায় নিখোঁজ।  বিভিন্ন মামলার কারণে আবার অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ‘স্বাধীনতাবিরোধী ঘাতক দালালদের সাথে আপোস নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হউন’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফরে তার ছেলে তারেক রহমান ছাড়াও অন্য অনেকের সঙ্গে দেখা করবেন। আরো কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেখবর আমাদের কাছে আছে। তিনি আরো বলেন, তিনি বিদেশ যান তখন একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং সন্ত্রাসবাদ চালান। এবার লন্ডন থেকে ফিরে যদি বিশৃঙ্খলা চালান তাহলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। লেখক ফরহাদ মজহার প্রসঙ্গে তিনি বলেন, শুধু লেখক নন কারো কারো গুরুবাবা তিনি। যারা ফরহাদ মজহার ইস্যুতে অপহরণের নাটক নিয়ে প্রতিবাদ করেছিলেন তারা আজ পত্র-পত্রিকা পড়ে চুপ কেন?
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. সাহেদা ওবায়েদ, অ্যাডভোকেট সাজওয়ার হোসেন, তাঁতীলীগের কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্ত  প্রমুখ।