ঢাকাWednesday , 12 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত চূড়ান্ত পর্যায়ে’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পর অর্থাৎ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে এবং আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা অধিদফতরের কমকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন।
বুধবার দুপুরে ঢাকার সাভারে বাংলাদশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই তথ্য জানান মন্ত্রী। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে ৩০ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন।
তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করার উদ্যোগের পাশাপাশি আমরা এর অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের উপর জোর দিয়েছি। এ লক্ষ্যে সরকার সব জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন ও ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, গত এপ্রিল মাসেও ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চার তলাবিশিষ্ট ১৪টি জেলা রেজিস্ট্রি অফি সভবন এবং দুই ও তিন তলাবিশিষ্ট ৯৮টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। বর্তমানে এ প্রকল্পে পরিচালক নিয়োগের কাজ চলছে এবং চলতি অর্থ বছরেই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে আর কোনো জেলা রেজিস্ট্রার  ও সাব-রেজিস্ট্রারকে ভাড়া বাসায় অফিস করতে হবে না।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর ড. এম. আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদফতরের মহা-পরিদর্শক খান মো. আব্দুল মান্নান বক্তব্য দেন।