ঢাকাWednesday , 12 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুকুমদখলে ক্ষতিপূরণ তিনগুণ : বিলের রিপোর্ট চূড়ান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কারও স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বা হুকুমদখল করলে জমির মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ দিতে হবে এমন বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন- ২০১৭ বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রিপোর্টটি চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকত আলী বাদশা, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন অংশ নেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮২ সালের একটি অধ্যাদেশ অনুসরণ করে এতদিন জমির ক্ষতিপূরণ দেয়া হতো দেড়গুণ। সামরিক শাসনের সময় জারি করা ওই অধ্যাদেশ উচ্চ আদালতের নির্দেশে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে এই নতুন আইন হচ্ছে।