ঢাকাMonday , 10 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসিত ‘জাদুকর’

Link Copied!

বিনোদন ডেস্ক : রাজকুমারীর মন খারাপ। তাই রাজা জলসার আয়োজন করেছেন। জলসা ঘরে রাজ পোশাকে বসে আছেন রাজা আনন্দ খালেদ। তার পাশে রাজকুমারী শাহতাজ। আমন্ত্রিত গায়ক প্রীতম হারমোনিয়াম বাজাতে বাজাতে জলসা ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে- ‘জাদুকর’ শিরোনামের গানটি।
গাঙচিলের ব্যানারে বাজারে এসেছে গানটি। নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। আর এ মিউজিক ভিডিও-তে এমন দৃশ্য দেখা যায়। রাকিব হাসান রাহুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘লোকাল বাস’খ্যাত প্রীতম হাসান।
একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে পুরো মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। যা আরব্য প্রেক্ষাপটে তৈরি। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি। এরই মধ্যে ইউটিউবে প্রায় ৮ লাখবার দেখা হয়েছে গানটি। স্বল্প সময়ে ‘জাদুকর’ গানটি দর্শক হৃদয় ছুঁয়েছে, কুড়িয়েছে প্রশংসা।