ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহায়ক সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে

Link Copied!

খুলনা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরবেন। সহায়ক সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। আশা করি- জনগণ সহায়ক সরকারকে সমর্থন দেবে।
শনিবার দুপুর ১২টার দিকে খুলনার টাইগার গার্টেন হোটেলে নগর বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার জনসমর্থন হারিয়েছে। আমরা নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়, আমরা জনগণের ওপর নির্ভরশীল। আর এ জন্যই আমাদের আন্দোলন চলছে। জনগণকে তার ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন দেবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য কুমার অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, প্রাক্তন সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, প্রাক্তন সংসদ সদস্য শেখ মুজিবর রহমান উপস্থিত ছিলেন।