ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার উপদেষ্টা এম এ মাজেদ আর নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ আর নেই।শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. এম এ মাজেদ তার গ্রিন রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার ৮ জুন বাদ আসর গ্রিন রোড জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এম এ মাজেদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচিত প্রাক্তন সভাপতি ও ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মাজেদ।
এদিকে ডা. এম এ মাজেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।