ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানকে গাড়ি উপহার দিলেন শাহরুখ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির দুই অভিনেতা সালমান ও শাহরুখ খান। দীর্ঘদিন ধরে চলছিল তাদের ঠান্ডা লড়াই। তবে এখন তাদের সেই বরফ গলেছে। অতীত ভুলে তারা এখন ভালো বন্ধু।
সম্প্রতি সালমানের টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন শাহরুখ। বন্ধুর এক কথাতেই নাকি এ চরিত্রে অভিনয়ে করতে রাজি হন বলিউড কিং খান। এদিকে আনন্দ এল রাই পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ সিনেমার একটি গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে সালমানকে। গত ৪ জুলাই সিনেমার শুটিংয়ে অংশ নেন এ দুই তারকা। আর সালমানের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।
একটি সূত্রের তথ্যমতে, সালমান যখন গানের শুটিং করতে আসেন তখন শাহরুখ তাকে একটি নতুন বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে চমকে দেন। গাড়িটি মাত্রই বাজারে এসেছে। সালমান এমনটা কল্পনাও করেননি। তিনি খুবই অবাক হয়েছেন। কিন্তু এত ব্যস্ত শিডিউলের মাঝেও সালমান শুটিংয়ে রাজি হওয়ায় তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাস্বরূপ শাহরুখ তাকে এ উপহার দিয়েছেন।
শাহরুখের সঙ্গে গানের শুটিং শেষ করে টাইগার জিন্দা হ্যায় সিনেমার পরবর্তী শুটিংয়ের জন্য মরোক্কো যাবেন সালমান। পরিচালক আলী আব্বাস জাফর পরবর্তী শুটিংয়ের ব্যবস্থা করে রেখেছেন। সালমানের সঙ্গে ক্যাটরিনা কাইফও শুটিংয়ে অংশ নেবেন। অন্যদিকে জব হ্যারি মেট সেজাল সিনেমার প্রচারণার পাশাপাশি আনন্দ এল রাই পরিচালিত সিনেমার শুটিং করছেন শাহরুখ। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে বামন চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে।