ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে। এ চক্রান্ত মোকাবিলা করতে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১ কোটি ১০ টাকা ব্যয়ে ওভারব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে। জামায়াত-শিবির নেতা-কর্মীরা যেন দলে প্রবেশ করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।