ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের সিনেমার গানে সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত সালমান খানের টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। এবার আনন্দ এল রাই পরিচালিত শাহরুখের পরবর্তী সিনেমায় অতিথি চরিত্রে হাজির হচ্ছেন সালমান। খবরটি পুরোনো হলেও সিনেমায় সালমানের চরিত্র কী হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।
নাম ঠিক না হওয়া শাহরুখের এ সিনেমার একটি গানে দেখা যাবে সালমানকে। ৪ জুলাই, গানের শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ-সালমান। এ জন্য যশ রাজ স্টুডিওতে বড় আকারের একটি সেট তৈরি করা হয়েছে। গানটির কোরিওগ্রাফার হিসেবে থাকবেন রেমো ডিসুজা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের তথ্যমতে, ‘গানটি সিনেমার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বলতে গেলে, এটি সিনেমার একটি টার্নিং পয়েন্ট।’
এছাড়া টাইগার জিন্দা হ্যায় সিনেমার পরিচালক আলী আব্বাস জাফরের সঙ্গে আবারো কাজ করতে যাচ্ছেন সালমান। সিনেমার নাম ভারত। সালমানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিগোত্রী এটি প্রযোজনা করবেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ওড টু মাই ফাদার এর রিমেক এটি।