ঢাকাTuesday , 4 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই অর্পিতার

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে টলিউড অভিনেতা প্রসেনজিতের সঙ্গে সংসার পেতেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে অর্পিতা অভিনীত বলিউড সিনেমা ‘শব’। সিনেমাটি পরিচালনা করেছেন অনির। এ সিনেমায় তার চরিত্রের প্রয়োজনে চুল কেটে ফেলেছিলেন অর্পিতা। এতে তাকে ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গেছে। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
শখের চুল কেটে ফেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি? এমন প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, ‘না একেবারেই হয়নি। চরিত্রের প্রয়োজনে চুল কাটতে হয়েছে। এতে কোনো আফসোস নেই। কারণ, চুলতো বেড়ে যাবে। আর সিনেমার প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করতে হতেই পারে। অনেকেই করেছেন। এটা নতুন কিছু নয়। তবে প্রথম প্রথম একটু অস্বস্তি হয় ঠিকই, পরে ঠিক হয়ে যায়। ওই সময় মাথার মধ্যে অভিনয় ছাড়া কিছু থাকে না।’