নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার দুপুরে কারওয়ানবাজারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, এ রায়ে জাতি হতাশ হয়েছে। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সকলের ঊর্ধ্বে। মহামান্য রাষ্ট্রপতির যেখানে অভিশংসন করার ক্ষমতা থাকে, সেখানে বিচারপতি অভিশংসন করার ক্ষমতা না থাকাটা কতটুকু যৌক্তিক, সেটা ভেবে দেখার বিষয় আছে। আমরা সার্বিকভাবে বলতে পারি যে, এই রায়ের ফলে মুক্তিযুদ্ধের চেতনার যে ৭২ এর সংবিধান সেটাতে ফিরে যাওয়ার পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেল। আমার মনে হয়, এ রায়ে জাতি হতাশই হবে।

