ঢাকাSunday , 2 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভুদেবার পরিচালনায় প্রভাস

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার সাফল্যের পর নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথমেই তার নাম। খুব শিগগির তার পরবর্তী সিনেমা সাহো’র শুটিং শুরু করবেন এ অভিনেতা। এরপরই অভিনেতা-নির্মাতা প্রভুদেবা পরিচালিত সিনেমায় দেখা যাবে প্রভাসকে।
প্রভুদেবা ও প্রভাসের বন্ধুত্বের সম্পর্ক বেশ পুরোনো। সিনেমায় প্রভাসকে নেয়ার কারণ প্রসঙ্গে প্রভুদেবা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘প্রভাস আমার খুবই ভালো বন্ধু। ও যখন তামিল-তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল তখন থেকেই আমি ওকে চিনি। এমনকি আমার অ্যাকশন জ্যাকসন সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছে প্রভাস। পরিচালক হিসেবে ওর সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো। তবে বাহুবলি ব্যবসাসফল হয়েছে এ কারণে কিন্তু না।’
তিনি আরো বলেন, ‘শুধু ব্যবসায়ীক সাফল্যের জন্য আমরা একসঙ্গে সিনেমা করছি না। আমি বেশ কিছুদিন ধরেই প্রভাসকে নিয়ে সিনেমা নির্মাণের চিন্তা করছিলাম। বর্তমানে সে তার পরবর্তী তেলেগু সিনেমা সাহো নিয়ে ব্যস্ত। তারপরই আমাদের সিনেমার কাজ শুরু করব।’
সাহো সিনেমার পরিচালক সুজিত রেড্ডির প্রশংসা করে প্রভুদেবা বলেন, ‘সুজিত এখনো অনেক ছোট। যদিও তার প্রথম সিনেমা রান রাজা রান খুবই মজার ছিল। বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ভালো নির্মাতারা উঠে আসছে।’
সাহো সিনেমাটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হবে সিনেমাটি।