ঢাকাFriday , 30 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদেরকে প্রতিবন্ধী বলায় গয়েশ্বরের সমালোচনায় খালিদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতিবন্ধী বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) কটুক্তি করেছেন তা শিষ্টাচার বর্হিভূত।
বৃহিস্পতিবার রাতে ব্যক্তিগত ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে খালিদ মাহমুদ এ কথা বলেন।
খালিদ বলেন, ‘ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় সাধারণ সম্পাদক সফল রাজনীতিক ওবায়দুল কাদেরকে কথা কম বলার আহ্বান জানিয়ে সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।’
গত ২২ জুন নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো দলে একজন প্রতিবন্ধী সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেয়ার পর এতো বেসামাল কথাবার্তা বলেন। তিনি প্রত্যেক কথার মধ্যে টিপ্পনি কাটেন। মিথ্যার ওপর যারা বসবাস করেন তাদের চোখে অন্যকে প্যাথলজিক্যাল লায়ার বলাটা অসভ্যতা, অশোভনীয়।’
এর জবাবে খালিদ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি যে কটূক্তি তা শিষ্টাচারবর্হিভূত। আমি তার নিন্দা জানাই। প্রতিবন্ধীর সংগে তুলনা করে গয়েশ্বর শুধু বালখিল্য আচরণই করেননি; সমাজের পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীকে হেয় করে গর্হিত অপরাধ করেছেন।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘আজিমপুর গোরস্তানের কবরের চেয়ে ঢাকায় গর্ত বেশি- এমন বক্তব্য দিয়ে মুসলমানের পবিত্র জায়গা কবরকে কটাক্ষ করেছেন গয়েশ্বর।
‘আমরা গয়েশ্বরকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই। নইলে জনগণ এর সমুচিত জবাব দেবে।’
খালিদ লেখেন, ‘খুনি জিয়া-খালেদার দুঃশাসন, কুলাঙ্গার তারেকের দূর্নীতি, লুটপাট আর মানুষ হত্যার কথা জনগণ ভুলে নাই। ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা আমাদের স্মরণ আছে।’