ঢাকাWednesday , 28 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্টিজানের ঘটনায় শিগগিরই নির্ভুল চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা ছিল টার্নিং পয়েন্ট। শিগগিরই এ ঘটনায় নির্ভুল ও নিখুঁত চার্জশিট আদালতে দাখিল করা হবে।’ আজ বুধবার (২৮ জুন) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ছিল। র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই তৎপর ছিল। মাকের্টগুলোতে মানুষ স্বাচ্ছন্দে কেনাকাটা করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে বলেই এটা সম্ভব হয়েছে।’ এজন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা সংস্থার তথ্য ছিল। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’