ঢাকাWednesday , 28 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীতের তুলনায় মানুষ এবার স্বাচ্ছন্দে বাড়ি ফিরেছে : ওবায়দুল কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানুষ স্বাচ্ছন্দে ঈদ করতে বাড়িতে যেতে পেরেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবার রংপুরের একটি দুঃখজনক ঘটনা চাড়া কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। আশা করছি ফিরতি পথেও কোনও সমস্যা হবে না।’
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নিজ দফতরে এসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সকাল ১০টা পর্যন্ত কোনও মন্ত্রীকে সচিবালয়ে দেখা যায়নি। তবে বেলা সাড়ে ১০টার পর সচিবালয়ে আসেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জ্বলানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।
যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। সেগুলো আমার কানেও আসবে। তবে তা উল্লেখ করার মতো না।’
তিনি আরও বলেন, ‘রাঙামটি-চট্টগ্রাম সড়ক আগামী দুই তিন সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে।’