ঢাকাSunday , 25 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাদের বেশির ভাগই নির্বাচনী এলাকায় ঈদ করবেন

Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিএনপির জ্যেষ্ঠ, মধ্যমসারি ও অঙ্গ-সংগঠনের নেতাদের বেশির ভাগই নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এদিকে প্রতি বছরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া। ওইদিন দুপুর সোয়া ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন খালেদা জিয়া। পরে বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। এরপর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।
বিএনপির ভাইস চেয়ারাম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, ‘এবারে ঈদে ম্যাডামের নির্দেশনা আছে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে সময় কাটানো। তাই দলের অধিকাংশ নেতাই ঈদে নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় দিবেন।’
বিগত কয়েক বছর স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ইংল্যান্ডে ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার দুই মেয়ে তারেক রহমানের পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদ করবেন অস্ট্রেলিয়ায় তার মেয়ের সঙ্গে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার ঈদ করবেন কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায়। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান ঢাকায় ঈদ করবেন।
স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য তরিকুল ইসলাম নিজ এলাকা যশোরে ঈদ করবেন। বরাবরই তিনি যশোরে ঈদ করেন। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন সকালে তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ঢাকায় চেয়ারপারসনের অনুষ্ঠানে অংশ নেবেন।
এবার স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সৌদি আরবে এবার ঈদ করবেন। তিনি সৌদিতে ওমরা পালন করতে গেছেন। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।
স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ ভারতে আছেন। অনুপ্রবেশের দায়ে সেখানে তার নামে মামলা চলছে। সালাহউদ্দিন জামিনে থাকলেও দেশত্যাগে নিষেজ্ঞা থাকায় তাকে ভারতেই ঈদ করতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান, শওকত মাহমুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালীতে, এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।
ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন। অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকায় ঈদ করে খালেদা জিয়াকে সালাম দিয়ে নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলে যাবেন বলে জানিয়েছেন।
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ মুহূর্তে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। সপরিবারে তিনি সেখানেই ঈদ করবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাতেই ঈদ করবেন। যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে ঈদ করতে হচ্ছে। যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ঢাকায়, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকাতেই ঈদ করবেন। খায়রুল কবির খোকন নরসিংদী ও হারুন-অর রশিদ চাঁপাইনবাবগঞ্জে ঈদ করবেন।
দলের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন। বিলকিস জাহান শিরিন, ডা. সাখাওয়াত হোসেন জীবন নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন।
সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে শরিফুল আলম, অনিন্দ্য ইসলাম অমিত, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুর রহমান শামীম তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া বিএনপি চেয়াপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ঢাকাতেই ঈদ করবেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ঢাকাতে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির উত্তরের সভাপতি এমএ কাইয়ুম মালয়েশিয়াতে ঈদ করবেন। একাধিক মামলায় আসামি থাকায় তিনি দেশে ফিরছেন না।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অনেকেই ঢাকায় ঈদ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঢাকায় ঈদ করবেন করবেন।