ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের দুইদিন পর ইয়াসিন গাজী (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াসিন গাজী শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনির গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ। ইয়াসিনের চাচা ফজলু গাজী বলেন, ‘আমার ভাইপো চিংড়ির রেণু পোনার ব্যবসা করতো। সোমবার রাতে কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর সকালে নদীতে তার লাশ পাওয়া যায়।’
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, ইয়াছিন গাজী স্থানীয় কয়েকজন ব্যক্তির কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে কালিঞ্চি নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত অভিযোগে মনিরকে আটক করা হয়েছে।