ঢাকাTuesday , 20 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারে মাহবুবুর রহমান (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মাহবুবুর রহমান চৌগাছা উপজেলার বাদেখড়িঞ্চা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, গত ৩ জুন মাহবুবুর রহমান জিআর ৫৬/১৫ নম্বর মামলার আসামি হিসেবে কারাগারে আসেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সে হার্টের অসুখে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বেলা পৌনে ৩টার দিকে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।