ঢাকাTuesday , 20 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় তারাপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই দুই শিশু হলো- তারাপুর গ্রামের আকবর আলীর ছেলে সামি (৬) ও রনির ছেলে নয়ন (৬)।
এলাকাবাসী জানায়, দুপুরে সামি ও নয়ন গোসল করতে বাড়ির পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। এরপর একসঙ্গে তারা তলিয়ে যায়। পুকুরে অনেক খোঁজ করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পরে ওই দুই শিশুর দেহ পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।