ঢাকাTuesday , 20 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহতের নাম আছিয়া খাতুন (২৫)। অভিযুক্তের নাম আনোয়ার হোসেন। মঙ্গলবার সকালে আছিয়াকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।এর আগে গত রাতে সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে আছিয়াকে ছুরিকাঘাত করে আনোয়ার।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে শ্বশুর মুকুল মুন্সির বাড়িতে থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীকোল মসজিদে ইমামতি করতেন একই উপজেলার বেরইল পলিতা গ্রামের আনোয়ার হোসেন। ছোটখাট বিষয় নিয়ে তিনি এক মেয়ে সন্তানের জননী স্ত্রী আছিয়া খাতুনকে নানাভাবে নির্যাতন করতেন। যা চরম পর্যায়ে পৌঁছলে সম্প্রতি আছিয়া স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে শ্বশুরবাড়ি ছেড়ে তিনি কর্মস্থল লক্ষ্মীকোল মসজিদের পাশে বসবাস শুরু করেন।
এক পর্যায়ে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে শ্বশুর বাড়িতে এসে স্ত্রী আছিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আজ সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত চলছে ও একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারিকুল ইসলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল হক জানান, যৌতুকের দাবিসহ বাবা, ভাইয়ের সঙ্গে কথা বলার মত ছোটখাট অজুহাতে আনোয়ার স্ত্রীর ওপর নির্যাতন করতেন। ইমাম হলেও তিনি অত্যন্ত উগ্র মানসিকতা পোষণ করতেন। যেহেতু তাদের একটি সন্তান আছে সে কারণে সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি একাধিক শালিস করে তাদের বিবাদ মিটিয়ে দিয়েছেন বলে জানান।