ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের ওপর হামলাকারীরা ছাড় পাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনায় সরকার তদন্ত করছে। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে অধীনস্ত দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাহাড় ধসের পেছনে পাহাড় কেটে ফেলা বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কিংবা অন্য কোনো কারণে পাহাড় ধস নয়। এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে।’
কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।