ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আমেনা, তার পুত্রবধূ শিরিন (৩০) ও শিরিনের মেয়ে আফরিন (৫)। সোমবার দুপুর ১২টার দিকে পশ্বিম ইসলাম বাগের ৭০/১২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে টিনসেড বাসায় পড়ে। এরপর ঘরে থাকা ওই তিনজনই বিদুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।