ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার মধ্যডিমাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী আফিয়া বেগম (৩৮) ও মেয়ে ফাহমিদা বেগম (১৩)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান জানান, রোববার ভোরে টিলার মাটি ধসে তাদের বসত ঘরের ওপর পড়ে। এতে তার স্ত্রী আফিয়া বেগম ও স্কুল পড়ুয়া মেয়ে ফাহমিদা বেগম (১৩) মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী তাদের দুজনের লাশ উদ্ধার করে।