ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শিশুকে পিটিয়ে হত্যা, আটক ১

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে হাফিজুল ইসলাম (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুলাল মল্লিক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুল ইসলাম উপজেলার আমিনপুর থানার আলাদীপুর গ্রামের রজব আলীর ছেলে। দুলাল মল্লিক একই গ্রামের করিম মল্লিকের ছেলে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল হুদা জানান, পাওনা টাকা নিয়ে রজব আলী ও দুলাল মল্লিকের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রজব আলীর ৮ বছরের শিশু সন্তান হাফিজুলকে একা পেয়ে তাকে বাড়িতে নিয়ে মারধর করে দুলাল মল্লিক ও তার ছেলে সেলিম মল্লিক। এতে হাফিজুল মারা যায়। অবস্থা বেগতিক দেখে শিশুটির লাশ নিজের শয়ন কক্ষে মাটিতে পুঁতে রাখে দুলাল মল্লিক।
ওসি আরো জানান, বিকেল থেকে হাফিজুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। এর মধ্যে শনিবার দিবাগত রাত ২টার দিকে পুঁতে রাখা শিশুর লাশ তুলে বাড়ির বাইরে নিয়ে ফেলে দেওয়ার সময় দুলাল মল্লিক ও তার স্ত্রীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের ছেলে সেলিম মল্লিক পালিয়ে যায়। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল মল্লিককে আটক এবং হাফিজুলের লাশ উদ্ধার করে।