ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলার কামালদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেরার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ (২২) ও বরিশালের গৌরনদী উপজেলার মহিউদ্দিন খানের ছেলে সাইদুর রহমান খান (৪০)।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ঢাকাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হন। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো একজন মারা যান। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।