ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে আগুনে মা-মেয়ে দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের পল্লবীতে গ্যাস লাইন থেকে আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। তারা হলেন-হনুফা বেগম (৩৫) ও মেয়ে জেসমিন (১৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার সকালে পল্লবীর ৭ নং সেকশনের ৫ নম্বর রোডের ২১৯ নম্বর বাসার তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে তারা দুজনের রান্না করছিলেন। এসময় হঠাৎ আগুন লেগে তারা দগ্ধ হন। গ্যাসের লাইন ছিদ্র থাকার কারণে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা। আগুনে মায়ের শরীরের ২০ শতাংশ এবং মেয়ের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।