ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. নাসির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের আনসার উদ্দিনের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক স্বপন কুমার জানান, সকাল ১০টার দিকে হাসপাতালের মাঝখানের গেটে ওই যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে নাসির উদ্দিন জানিয়েছেন- মোবাইল চুরি করায় তাকে মারধর করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক যুবক গণপিটুনিতে মারা গেছে বলে শুনেছি।’